সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপে প্রতিটি দলের জন্য দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিবে আইসিসি


বিশ্বকাপে প্রতিটি দলের জন্য দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিবে আইসিসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১৭ দিন বাকি। সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশ নেওয়া দল গুলো থেকে শুরু করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। ক্রিকেটের বড় আসর গুলোতে দুর্নীতির ঘটনা হয়ে থাকে তাই এই গুলো থেকে ক্রিকেটকে মুক্ত রাখতে প্রতিটি দলের জন্য দুর্নীতি দমন কমিশনার নিয়োগ দিতে চলেছে আইসিসি। দুর্নীতি মুক্ত বিশ্বকাপ আয়োজনের উদ্দেশ্যেই প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো সময়টায় দশটি দলের সঙ্গে একজন করে আইসিসি’র দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপসহ তাদের যে কোনও ইভেন্টের প্রতিটি ম্যাচ কেন্দ্রে দুর্নীতি দমন কমিশনের দল মোতায়েন করত। যার ফলে ক্রিকেটারদের আলাদা আলাদা ম্যাচ কেন্দ্রে দুর্নীতি দমন শাখার নতুন নতুন কর্মকর্তার সঙ্গে সহযোগীতা করতে হতো। এতে অসুবিধাও হতো অনেক।

সব দিক মাথায় রেখে আইসিসি এবার নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে। দশটি দল বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়া মাত্রাই তাদের সঙ্গে জুড়ে দেওয়া হবে একজন দুর্নীতি দমন অফিসার। এই কর্মকর্তারা ক্রিকেটারদের সঙ্গে একই হোটেল থাকবেন এবং উপস্থিত থাকবেন দলের সব অনুষ্ঠানেও।

টুর্নামেন্টের শেষ পর্যন্ত একই কর্মকর্তার সঙ্গে সহযোগীতা করতে ক্রিকেটারদের সুবিধা হবে বলেই ধারণা আইসিসির। তাছাড়া দলের সঙ্গে সবসময় উপস্থিত থাকবেন বলে, সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষে মাঠের বাইরে সন্দেহজনক গতিবিধিতে নরজ রাখাও সম্ভব হবে বলে মনে করে আইসিসি। প্রয়োাজনে ক্রিকেটারদের সতর্ক করার কাজও করতে পারবেন আইসিসি’র দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। বিভিন্ন দলের সঙ্গে উপস্থিত কর্মকর্তারা নিজেদের মধ্যে সমন্বয় বজার রাখবেন বলেও সূত্রের খবর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি