রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীর হাসপাতালের বাথরুমে থেকে জীবিত নবজাতক উদ্ধার


রাজধানীর হাসপাতালের বাথরুমে থেকে জীবিত নবজাতক উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের বাথরুম থেকে জীবিত এক নবজাতককে (কন্যা) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। দুই দিনের ওই নবজাতকটি এখন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, সকালে শিশু হাসপাতালের কমন বাথরুমে এক নবজাতকে পড়ে থাকতে দেখেন কোনো এক রোগীর দর্শনার্থী। পরে তিনি বিষয়টি হাসপাতালের ওর্য়াড মাস্টারকে জানান। এরপর নবজাতটিকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালেই ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। হাসপাতালের ওর্য়াড মাষ্টার শিশুটি পাওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি