শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ


মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে আজ রবিবার এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী যাদের সঙ্গে ইফতার করবেন তারা হলেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং আত্মীয় পরিজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি