শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঈদ উপলক্ষ্যে ঘরমুখি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের সময় নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি