শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুকে হত্যার পর বিখ্যাত দশ ব্যক্তির উক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

১. মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে। -নোবেল বিজয়ী উইলিবান্ট। ২. শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে। -ফিদেল কাস্ট্রো। ৩. আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিলো মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। -ইয়াসির আরাফাত। ৪. শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্যসাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল। -ইন্দিরা গান্ধী।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর। -সাদ্দাম হোসেন ৬. শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিলেন। -কেনেথা কাউন্ডা। ৭. বঙ্গবন্ধুর হত্যাকা-ে বাংলাদেশই শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে। -জেমসলামন্ড, ইংলিশ এমপি। ৮. শেখ মুজিবকে চতুর্দশ লুইয়ের সঙ্গে তুলনা করা যায়। জনগণ তার কাছে এতো প্রিয় ছিলো যে, লুইয়ের মতো তিনি এ দাবি করতে পারেন আমিই রাষ্ট্র। -পশ্চিম জার্মানি পত্রিকা। ৯. আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না। -হেনরি কিসিঞ্জার। ১০. শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা সংকোচবোধ করেছে। -বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি