বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবিকল বঙ্গবন্ধু!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঠিক যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হঠাৎ দেখে যে কেউ অবাক হবেন। চেহারাও অবিকল তার মতোই। এ ব্যক্তির নাম আরুক মুন্সি।

হেঁটে গেলে মনে হবে হেঁটে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু। পোশাক-আশাক পরেন একই। আর তাই মানুষও তাকে দেখলে অবাক হয়ে যায়।

আরুক মুন্সি সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন বলে জানিয়েছেন। নিজেকে জাতির জনকের একনিষ্ঠ ভক্ত হিসেবেই দাবি করেন আরুক মুন্সী।

রাস্তাঘাটে চলাচলের সময় বহু মানুষই তাঁকে দেখে চমকে ওঠে। তাঁর সাথে ছবিও তোলেন অনেকে।

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া আরুক মুন্সি চাকরি করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি