বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাত জেগে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ পদবঞ্চিতদের বিক্ষোভ


রাত জেগে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ পদবঞ্চিতদের বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। কিন্তু এই কমিটির প্রতি আস্থা নেই সংগঠনের পদবঞ্চিত নেতাদের। কমিটি পূর্ণাঙ্গ করার সময় থেকেই তারা যোগ্য নেতাদের মূল্যায়নের দাবিতে যে আন্দোলন শুরু করেছিলেন, সে আন্দোলন ফের শুরু হয়েছে গত রাতে।

আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের কমিটিতে রাজাকার এবং অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। স্বাধীনতাবিরোধী ও পদলেহনকারীদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে ছাত্রলীগ পুনর্গঠনের দাবি এই বিক্ষোভকারীদের।

রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভকারী নেতাকর্মীরা গণমাধ্যমকে বলেন, আমরা কমিটি পুনর্গঠনের দাবিতে আল্টিমেটাম দিয়েছিলাম।

সিনিয়র চার নেতা দায়িত্ব নিয়েছিলেন সমাধান করে দেয়ার। কিন্তু আল্টিমেটামের মেয়াদ শেষ হয়ে গেলেও তারা সমাধান করেননি। বরং আমাদের ওপর হামলা হয়েছে। আমরা এই কমিটি মানি না। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সমাধান চাইবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি