শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালে বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। মারাত্বক পেটে ব্যথার জন্য এ বর্ষীয়ান অভিনেত্রীকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বৃহস্পতিবার তার অবস্থা স্থিতিশীল বলে জানিছেন চিকিৎসকরা। পেটে টিউমার ধরা পড়ায় তড়িঘড়ি তনুজার অস্ত্রোপচার করতে হয়েছে। আপাতত ভাল আছেন তিনি। তবে আগামী সাত দিন তাকে নজরে রাখবেন চিকিৎসকরা। মঙ্গলবার বিকেলেই হাসপাতালে দেখা গেছে কাজলকে। চিকিৎসকদের সঙ্গে দেখা করে তিনি চলে যান। পরের দিন অর্থাৎ, গত বুধবারের রিপোর্টে তনুজার পেটে টিউমার ধরা পড়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

কয়েকদিন আগেই মারা গেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ। শ্বশুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই তনুজার অসুস্থ হয়ে পড়ার খবর যেন ঝড় নিয়ে এসেছে কাজলের পরিবারে। গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন তনুজা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি