বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর নামেই ইতিহাসের দরজা খুলে যায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চল্লিশের দশকের শেষ দিকে পাকিস্তান যখন সবেমাত্র প্রতিষ্ঠিত হয় তখন ভারতীয় উপমহাদেশের সর্বত্রই ধর্মীয় জাতীয়তাবাদের জোয়ার বইছিলো। ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু তার ক্যারিশম্যাটিক চরিত্রের গুণে ভৌগোলিক ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়েন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে, বাঙালি জাতীয়তার শক্তিতেই তিনি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ধারা উন্নত করতে পারবেন। বঙ্গবন্ধু ধীরে ধীরে তাই স্বায়ত্ত শাসনের দাবি থেকে স্বাধীনতা আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন তার বাংলা প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে উঠবে।

কিন্তু স্বপ্ন পূরণে যে ভিত্তি এবং সমর্থন দরকার ছিলো তা বঙ্গবন্ধু পাননি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু পেয়েছিলেন পাকিস্তানিদের রেখে যাওয়া ব্যুরোক্রাট (সিভিল+মিলিটারি) যাদের ধ্যান-ধারণা ছিলো, পাকিস্তানি বেনিফিশিয়ারিদের হটিয়ে ব্যক্তিগত প্রতিষ্ঠা (ব্যতিক্রম যে ছিলো না তা নয়)। এখানে কোনো জাতীয়তা বা দেশপ্রেম ছিলো না, ছিলো ব্যক্তিগত উৎকর্ষতার কামড়াকামড়ি! বঙ্গবন্ধু যখন শক্ত হাতে এই নব্য ব্যুরোক্রেটদের ক্ষমতার গদি থেকে দূরে ঠেলে দিতে উদ্যোগী হন ঠিক তখনই তাদের সঙ্গে যোগ দেয় ঘাপটি মেরে থাকা স্বাধীনতার পরাজিত শক্তির দোসররা। বঙ্গবন্ধু এবার উদ্যোগী হন দলীয় পাওয়ার বেজ গড়ে তুলতে কিন্তু তা না করেই বাকশাল গঠন করে ফেলেন, যা মরনফাঁদ হয়ে দাঁড়ায়। শুধু দেশীয় প্রতিক্রিয়াশীল চক্রই নয়, তাদের সঙ্গে যোগ দেয় মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং মার্কিন সা¤্রাজ্যবাদ।

বঙ্গবন্ধু সব ঘটনা চোখের সামনেই দেখতে পাচ্ছিলেন এবং শেষদিকে এসে তা প্রতিরোধে ব্যবস্থাও নিচ্ছিলেন কিন্তু দলীয় কিছু মোনাফেক এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে। বাঙালি জাতি যখন পুনরায় মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এগিয়ে চলেছে ঠিক তখনই পুনরায় দৃশ্যপটে উপস্থিত লর্ড ক্লাইভের উত্তরসূরিরা। তারা জনগণের সমর্থনে সরকার পরিবর্তনে ব্যর্থ হয়ে এখন আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদী গোষ্ঠীর সমর্থন পেতে মরিয়া! সঙ্গে যোগ হয়েছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একদল ব্যর্থ রাজনীতিবিদ। তারা ‘নিজের নাক কেটে হলেও অপরের যাত্রা ভঙ্গ’ করার পণ করেছেন! তাই, মুক্তিযুদ্ধের পক্ষশক্তির সমস্ত দলাদলি বিসর্জন দিয়ে বাঙালি জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠায় সব জনগণকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তির যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সদা জাগ্রত আমরা মুক্তিফৌজৃ গ.ঋ পরিবার। ফেসবুক থেকে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি