বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে দ. আফ্রিকা, বললেন সৌরভ


বাংলাদেশের বিপক্ষেই ঘুরে দাঁড়াবে দ. আফ্রিকা, বললেন সৌরভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইংল্যান্ড অ্যান্ড অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে বিশাল ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। ইংলিশদেরকে ৩১১ রানে আটকে দিলেও ব্যাটিং ব্যর্থতায় জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে পারেনি ফাফ ডু প্লেসিসরা। আগামীকাল রোববার প্রোটিয়াদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর এই ম্যাচেই ঘুরে দাঁড়াবে তারা মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

রোববার লন্ডনের কিংস্টন ওভালে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা নিজেদের চেনারূপে ফিরবে উল্লেখ করার পাশাপাশি গাঙ্গুলি বলেন বিশ্বকাপ জেতাটাই মূখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই বড়। তিনি জানান, ‘প্রথম ম্যাচে ফল দ. আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তারা অবশ্যই পরের ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) স্বরূপে ফিরবে, বড় হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াবে। বিশ্বকাপ জেতাটাই মূখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই বড় ব্যাপার।’

একদিন আগেই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস বলে গেছেন ব্যাটে বলে ভারসাম্যপূর্ণ দল আর কন্ডিশনের সাথে আফ্রিকানদের পূর্ব শখ্যতার কারণে তাদের বিপক্ষে জয়টা সহজ হবেনা। প্রোটিয়ায়াদের প্রশংসা করতে গিয়ে ভারত কিংবদন্তি এই ক্রিকেটার এক সাক্ষাৎকারে প্রায় একই সুরে কথা বলেছেন, দিয়েছেন সফল হওয়ার টোটকাও।

নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে আফ্রিকানদের, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। লড়াই করতে হবে সর্বস্ব উজাড় করে। দ. আফ্রিকা দলে প্রতিভার অভাব নেই। রাবাদা, এনগিদিরা দুর্দান্ত বোলার। ইমরান তাহির এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনারই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি