শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেরপুরে রমজান মাসে শশা চাষ করে লাভবান কৃষক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মেহেরপুরে রমজান মাসে শশা চাষ করে লাভবান হয়েছেন কৃষক। এ মাসে শশার ব্যাপক চাহিদা থাকায় বাজারে ভালো দামে বিক্রি করতে পারছেন তারা। চ্যানেল আই

পিরোজপুরের বিস্তীর্ণ জমিতে এবার প্রচুর শশা চাষ হয়েছে। কৃষক জমিতে বসেই প্রতি কেজি শশা বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকায়। বিঘায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করছেন কৃষক।

কৃষকরা বলছেন, শশার প্রচুর চাহিদা থাকায় এবং ফলনও ভালো হওয়ায় আমরা লাভবান হয়েছি। তারা বলেন তিন বিঘা জমিতে শশার চাষ করেছি তাতে খরচ হয়েছে ৫০ হাজার, এবং আমার ১ লাখ টাকা আয় হয়েছে, আরো ৫০ হাজার টাকা আয় হবে।

রোজায় দেশের সর্বত্র শশার চাহিদা থাকায় ব্যবসায়িরা কৃষকের কাছ থেকে শশা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছে। চলতি মৌসুমে জেলায় এক হাজার দু’শ হেক্টর জমিতে শশা চাষ করেছেন কৃষক। হিসেব দিয়েছে কৃষি বিভাগ।

নিরাপদ পদ্ধতিতে শশা চাষে কৃষককে পরিমিত পরিমাণে সার কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি