ডেস্ক রিপোর্ট :
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজের ব্লগে এ কথা জানিয়েছেন নিজেই। তিনি লিখেছেন, “প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম। বিহারের ২১০০ জন কৃষকের ব্যাংক লোনের টাকা ওয়ান টাইম সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম।”
বলিউড শাহেনশার এই মানবিকতায় মুগ্ধ দরিদ্র কৃষকরা। এ কৃষকদের কয়েকজনকে বাসভবনে ডেকে মেয়ে শ্বেতা ও ছেলে অভিষেকের হাত দিয়ে তাদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দিয়েছেন অমিতাভ।
বিহারের কৃষকদের ঋণ পরিশোধে তিনি যে এগিয়ে আসবেন, তার আভাস এর আগে নিজের ব্লগেই দিয়েছিলেন অমিতাভ।
উল্লেখ্য, গত বছরও ভারতের উত্তরপ্রদেশের ১০০০ জন এবং মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করেছিলেন অমিতাভ বচ্চন।
এর পর কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারদের জন্য কিছু করার ইচ্ছে তার আছে বলে জানিয়েছেন অমিতাভ।


























































