বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় ধামাকা নিয়ে আসছেন নায়ক বাপ্পি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ফিল্ম ইন্ডাস্ট্রির পরীক্ষিত নায়ক বাপ্পি এবার বড় ধামাকা নিয়ে আসছেন। ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী অনেকদিন সংবাদের শিরোনামে নেই। সবশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন তিনি।

‘ঢাকা ২০৪০’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। আর ছবিতে নায়ক থাকছেন বাপ্পি চৌধুরী। তার বিপরীতে নায়িকা নুসরাত ইমরোজ তিশা আরেকজন নুসরাত ফারিয়া। শোনা যাচ্ছে ছবিটিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

তবে গণমাধ্যমে এ নিয়ে কথা বলতে চাইছেন না কেউই। পরিচালকও চুপ মেরে আছেন। স্টুডিও এইটের ব্যানারে নির্মিত ছবির মহরত হবে আসছে ২০ জুন। সেদিনই ছবিটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি