স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ইপিজেডে ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা ইপিজেডে ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড কারখানায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


















































