শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন খালেদা জিয়ার


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন খালেদা জিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দণ্ড হওয়া এই মামলায় জামিন পাওয়ার পরই, প্রধান বিচারপতির আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন চাইবেন তার আইনজীবীরা।

আদালত শুনানির দিন ধার্য না করলেও শিগগিরই হবে বলে জানিয়েছেন দুপক্ষের আইনজীবী। বেগম জিয়ার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে শুধু এই দুইটিতেই জামিন হয়নি তার।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে। এরমধ্যে ৩৫টি মামলাতেই জামিনে আছেন তিনি। তার আইনজীবীরা বলছেন, দণ্ড হওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই মুক্তি পাবেন তিনি।

রোববার (২৩ জুন) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন চান বেগম জিয়া। যে মামলাতে তার ৭ বছরের কারাদণ্ড হয়েছে। তার আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি