মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাহুলকে ফিফটির আগেই সাজঘরে ফেরান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :
রোহিত শর্মার পর সাজঘরে লোকেশ রাহুল। কেমার রোচের পর ভারতীয় শিবিরে দ্বিতীয় আঘাত হানেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

দলীয় ২৯ রানে রোহিতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন কোহলি। ইনিংসের শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাওয়া লোকেশ রাহুলকে ফিফটির আগেই সাজঘরে ফেরান জেসন হোল্ডার। তার আগে ৬৪ বলে ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন রাহুল। তার বিদায়ে ২০.৪ ওভারে দুই ওপেনারের উইকেট হারায় ভারত।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ ও ওশানে থমাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি