ডেস্ক রিপোর্ট :
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুটি পরিবর্তন। আন্দ্রে রাসেলের ইনজুরিতে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়া সুনীল অ্যামব্রিস আজ খেলছেন ওপেনার এভিন লুইসের পরিবর্তে। অন্যদিকে অ্যাশলে নার্সের জায়গায় টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ফ্যাবিয়ান অ্যালেন।
টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার এখনো যে ক্ষীণ আশা টিকে আছে ওয়েস্ট ইন্ডিজের সামনে, সেটুকু বাঁচিয়ে রাখতে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে জিততেই হবে ক্যারবীয়দের।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামী, জাসপ্রীত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, সুনীল আমব্রিস, শাই হোপ (উইকটররক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক),ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, শেলডন কটরেল, ওশানে থমাস।

























































