শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শহিদ কাপুরের ‘কবির সিং’ ছয় দিনে আয় ১২০ কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নানা সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের সাম্প্রতিক সিনেমা ‘কবির সিং’ ভারতের বক্স অফিসে শাসন জারি রেখেছে। মুক্তির ষষ্ঠ দিনেও টিকেট বিক্রির ধুম। আয় প্রায় ১৬ কোটি রুপি। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ ছবির নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি।

বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার ‘কবির সিং’ সংগ্রহে প্রায় ১৬ কোটি রুপি যোগ করেছে। সেই হিসাবে মুক্তির ছয় দিনে মোট সংগ্রহ দাঁড়াল প্রায় ১২০ কোটি রুপি। ‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ছে না।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন চলতি বছরে কোন সিনেমা কত দিনে শতকোটির ক্লাবে পৌঁছেছে। ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে অক্ষয় কুমারের ‘কেসারি’র লেগেছে সাত দিন। রণবীর সিংয়ের ‘গাল্লি বয়’-এর লেগেছে আট দিন ও কমেডি ড্রামা ‘টোটাল ধামাল’-এর লেগেছে নয় দিন। অন্যদিকে, মাত্র চার দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে সালমান খানের ‘ভারত’, যদিও ‘কবির সিং’-এর চেয়ে এক হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শতকোটির ক্লাবে পৌঁছাতে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর লেগেছে মাত্র পাঁচ দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি