বুধবার,২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » দীর্ঘ ৯ বছর পর নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন পড়শী


দীর্ঘ ৯ বছর পর নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন পড়শী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৯

বিনোদন ডেস্ক :

হালের আলোচিত সঙ্গীত শিল্পী পড়শী। একটি গানের প্রতিযোগিতা শিল্পী অন্বেষণের আয়োজন থেকে পরিচিতি পান তিনি।

২০১০ সালে স্বনামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। আর সেই অ্যালবামে থাকা ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন শিল্পী পড়শী। সঙ্গীতায়োজন করেছিলেন সন্ধি।

দীর্ঘ ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন তরুণ এই শিল্পী।

এ ব্যাপারে পড়শী বলেন, ‘দীর্ঘদিন পর নিজের জন্য গান করলাম। এরই মধ্যে গানটির সুর করেছি। এখন কথা লেখার কাজও চলছে। শিগগিরই গানটি রেকর্ড করব। আসছে ঈদ উল আজহায় গানটি প্রকাশ হবে।

অন্যান্য ব্যস্ততা নিয়ে এই শিল্পী বলেন, মুক্তি প্রতীক্ষিত ‘সাপলুডু’ ছবিতে একটি গান গেয়েছি। সেখানে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। গানটি সুন্দর হয়েছে। শ্রোতারা পছন্দ করবেন আশা করছি।

এ মাসে ইমরান-পড়শীর মিউজিক ভিডিও ‘আবদার’ প্রকাশ। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি