সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাজেট পাসের দিনই বাড়ালো গ্যাসের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাজেট পাসের দিন গ্যাসের দাম বাড়ালো এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেলে সব গ্রাহকশ্রেণি ভেদে গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। বিইআরসি বলছে, এলএনজি আনতেই এই দাম সমন্বয়।

১০ বছরে এ নিয়ে আটবারের মতো গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিল এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। পয়লা জুলাই থেকে সব শ্রেণির গ্রাহককেই গুনতে বাড়তি টাকা।

এখন থেকে বাসাবাড়িতে এক চুলায় খরচ হবে ৯২৫ আর দুই চুলায় ৯৭৫ টাকা। আর সিএনজির নতুন দর হবে প্রতি ঘনমিটার ৪৩ টাকা। বিদ্যুতে ৪ দশমিক ৪৫ টাকা। এছাড়া হোটেল রেস্টুরেন্টে ২৩ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭ টাকা। দাম বেড়েছে সার উৎপাদন, শিল্প ও শিল্প কারখানায় নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন বা ক্যাপটিভ পাওয়ারেও।

গত জাতীয় নির্বাচনের আগে, গণশুনানিতে এলএনজি আনার বিষয়টি তুলে ধরে পেট্রোবাংলা এবং বিভিন্ন গ্যাস বিতরণকারি প্রতিষ্ঠান। বাড়ানোর দিন সেই সুরেই কথা বললো বিইআরসিও।

তবে পেট্রোবাংলা যে দামে এলএনজি কিনছে, তা নিয়েও রয়েছে সমালোচনা। কোনো দরপত্র ছাড়াই এলএনজি সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে প্রশ্ন করা হলে, বিইআরসি জানায়, সরকার কী দামে এলএনজি কিনবে, তা নিয়ে হস্তক্ষেপের সুযোগ নেই তাদের।

এই মুহূর্তে অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসে। ফলে এর দাম বাড়ানোর বিদ্যুতে পড়বে কিনা, সেটিও নিশ্চিত করে বলতে পারেনি বিইআরসি।

গ্যাসের দাম বাড়ানো নিয়ে একটি রিট নিষ্পত্তির অপেক্ষায় আছে উচ্চ আদালতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি