ডেস্ক রিপোর্ট : টঙ্গীর পাগাড় এলাকায় বটতলার হয়েছে। নিহতের নাম রাইবুল ইসলাম (৩০)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকার কালিকাপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টায় বটতলার মজিবুর রহমানের বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাইবুল গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের আবেদনে লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়।
























































