ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও সদর উপজেলায় সোমবার সন্ধ্যায় বিষাক্ত সাপের কামড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃত্যের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গ্রামের আঈনুলের ছেলে আনোয়ারকে গতকাল সোমবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে গর্তে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে।
খবর পেয়ে পবিারের লোকজন ঘটনার স্থল থেকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যায় বলে জানান ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্মরত ডাক্টার।
স্থানীয় ইউপি সদস্য চৈতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























































