শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফেনীতে বেসরকারি ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর, আহত ২


ফেনীতে বেসরকারি ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর, আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : ফেনীতে একটি বেসরকারি ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ লতিফা বেগম (৫৮) নামে এক নারী রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর করেছে রোগীর স্বজন ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় আহত হয়েছেন অন্তত: দু’জন। সোমবার রাতে ফেনী শহরের কলাবাগান এলাকার ‘এ্যাপলো হসপিটাল (প্রা.) লিমিটেড’ নামে একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত লতিফা শহরের বিরিঞ্চি এলাকার ভূঁইয়া বাড়ির আবদুস সাত্তারের স্ত্রী।

নিহতের ছেলে আবু তালেব বলেন, জরায়ুর টিউমার অপারেশনের জন্য তার মা লতিফা বেগমকে রোববার দুপুরে ফেনীর এ্যাপলো হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আজিজ উল্যাহ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ল্যাপরোস্কপি মাধ্যমে টিউমার অপারেশনের জন্য ৬০ হাজার টাকায় চুক্তি হয়। এরপর রোববার মধ্যরাতে রোগীর অপারেশন করানো হয়। ল্যাপরোস্কপি মাধ্যমে টিউমার অপারেশনের চুক্তি হলেও চিকিৎসক সার্জারির মাধ্যমে তার মা’র অপারেশন করে।

নিহতের মেয়ের জামাতা মো. মহসিন বলেন, অপারেশনের পর সোমবার সকাল পর্যন্ত তার শ্বাশুড়ির জ্ঞান না ফিরলে তারা চিকিৎসকের সহায়তা চায়। পরে অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে ওই চিকিৎসক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি