বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ‘ইসলামক ধর্মকে ভালোবেসে’ বলিউড ছাড়ছেন `দঙ্গল’ অভিনেত্রী জায়রা


‘ইসলামক ধর্মকে ভালোবেসে’ বলিউড ছাড়ছেন `দঙ্গল’ অভিনেত্রী জায়রা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কিশোরী বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম রোববার হঠাৎ করেই সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, নিজস্ব পেশার ফলে ধর্ম ও বিশ্বাসের সাথে তার যে সম্পর্ক সেটা নষ্ট হচ্ছিল এবং এর ফলে তিনি মোটেও পরিতৃপ্ত ছিলেন না।

মেগা-তারকা আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করেই আলোচিত হয়ে ওঠেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় এই অভিনেত্রী।

খুব অল্প সময়ের মধ্যে গোটা ভারতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

জায়রা ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানালে সেটি সাথে সাথেই সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি