সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রবল বৃষ্টিতে অমিতাভ বচ্চনের বাংলোতে হাঁটু পানি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই। টানা ছয়দিনের বৃষ্টিতে মুম্বাইয়ের অধিকাংশ এলাকা এখন জলমগ্ন হয়ে গেছে। বলিউডের অনেক শুটিংও পিছিয়েছে। হাঁটু পানিতে তলিয়েছে অমিতাভ বচ্চনের বাংলো বাড়িও। দুর্ভোগে আছেন আরও অনেক বলিউড তারকা।

সড়কের পানি গড়িয়ে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো বাড়িতে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা অমিতাভের বাংলোর আঙ্গিনা থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

বাংলোর নিচ তলায় গাড়ি পার্ক করে রাখা হয়। এছাড়াও আঙ্গিনার খোলা জায়গায় বসার জন্য কিছু আসবাব রাখা আছে। এছাড়াও মূল ফটকের পাশেই ছোট একটি মন্দিরও আছে। পানি সরিয়ে এগুলো সুরক্ষিত রাখার চেষ্টা করছে বিএমসি’র কর্মীরা।

এই বাংলোটি অমিতাভ বচ্চন অফিস হিসেবে ব্যবহার করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কিংবা জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য এই বাংলো ব্যবহার করেন অমিতাভ বচ্চন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি