মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইংল্যান্ড জিতলেই বিদায় পাকিস্তানের?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের এখনও বাংলাদেশ পরিক্ষা বাকি। শুক্রবার লর্ডসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন শেষ হলেও পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ওদিকে সেমির আশা বাঁচিয়ে রাখা পাকিস্তানও জোর চেষ্টা চালাবে বাংলাদেশকে হারানোর। তবে শুক্রবারের হার-জিতের আগেই পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।

কারণ জিতলেই শুধু হবে না পাকিস্তানের। অন্য দলের হারও কামনা করতে হচ্ছে তাদের। ইংল্যান্ড-ভারত ম্যাচে কোহলিদের সমর্থন দিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ভারত হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকটার এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। সাবেক ক্রিকেটার বাসিত আলী, সিকান্দাররা ম্যাচের আগেই মন্তব্য করেন, পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছা করে হারবে ভারত। ওয়াকার ইউনুস ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারের পর ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন।

তারপরও বাংলাদেশ ম্যাচে ভারতের সমর্থন দিয়েছে পাকিস্তান। বুধবার যেমন ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে কিউইদের পক্ষে বাজি ধরেছেন পাকিস্তানের ভক্তরা। সরফরাজরাও তাকিয়ে আছেন কিউইদের দিকে। তবে তাদের প্রার্থনা কাজে দেবে কি-না বলা মুশকিল। কারণ কিউইদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছে ইংল্যান্ড। এ ম্যাচে ইংল্যান্ড জিতলে সেমিফাইনালে উঠে যাবে তারা। অস্ট্রেলিয়া, ভারতের পর শেষ চার নিশ্চিত হবে ইংল্যান্ডের।

তখন সেমির প্রতিযোগিতা দাঁড়াবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে। পাকিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে তবে তাদের পয়েন্ট হবে ১১। নিউজিল্যান্ডেরও ১১ পয়েন্ট আছে। নেট রান রেট তখন বিবেচ্য হয়ে দাঁড়াবে। এখানেই এগিয়ে কিউইরা। পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২। আর নিউজিল্যান্ডের নেট রান রেট +.৫৭২।

কিউরা যদি ইংল্যান্ডের বিপক্ষে খুবই বড় ব্যবধানে হারে। তবেই তাদের পয়েন্ট ঋনাত্মক হবে বা কমে আসবে। আর পাকিস্তান যদি বাংলাদেশকে বিধ্বস্ত করতে পারে তবেই প্লাস পয়েন্টে আসবে তারা। কাজটা হবে পাকিস্তানের জন্য খুবই কঠিন। ইংল্যান্ড জয় পেলেই তাই পাকিস্তানের সেমিফাইনাল আশা ‘শেষ’ হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি