শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মাঝে মাঝে চোখ মেলে তাকালেও, অবস্থার তেমন কোনো উন্নতি নেই : জিএম কাদের


মাঝে মাঝে চোখ মেলে তাকালেও, অবস্থার তেমন কোনো উন্নতি নেই : জিএম কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন ছোট ভাই জিএম কাদের। বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফকালে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। মাঝে মাঝে চোখ মেলে তাকালেও অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না। সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হবে।’ এরশাদের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভ রায়, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. মো. নুরুল আজাহার, সম্পাদক মন্ডলীর সদস্য মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈয়ব, আনোয়ার হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি