ডেস্ক রিপোর্ট :
গ্যাসের মূল্য কমানোর দাবিতে ১৪ই জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হবে। দাবি না মানা হলে ১৯ জুলাই ঢাকায় প্রতীকী সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে তিনি জানান।
সম্পাদনা : তানজিনা রুমকী
























































