সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শারীরিক প্রতিবন্ধী লিমা এইচএসসি পাস করেও, অর্থাভাবে ভেঙে যাচ্ছে স্বপ্ন


শারীরিক প্রতিবন্ধী লিমা এইচএসসি পাস করেও, অর্থাভাবে ভেঙে যাচ্ছে স্বপ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

এইচএসসি পাস করেও সেই লিমা উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে হতাশ হয়ে পড়েছেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অন্যের সাহায্য ছাড়া শহরে গিয়ে পড়াশোনা করা কঠিন হয়ে যাবে লিমার জন্য। আর এ কথা ভেবেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন। লিমা এ বছর এইসএসসি পরীক্ষায় খারিজ্জমা কলেজ থেকে জিপিএ ৩.৮৮ পেয়ে পাশ করেছেন। নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তুলতে অদম্য লিমা উচ্চ শিক্ষার জন্য সব ধরণের কষ্ট করতে প্রস্তুত রছেন বলে জানিয়েছেন।

লিমার বাবা ইউসুফ হাওলাদার বলেন, বাড়ির পাশে কলেজ থাকায় ক্লাশ না করেও পাশ করতে পেরেছে। কিন্তু শহরে টাকা ছাড়া তো আর থাকা যাবে না। আবার লিমার সাথে একজন থাকতে হবে। এতো খরচ দিয়ে অনার্সে পড়ানো সম্ভব হবে না। মেয়ের ইচ্ছা অনার্স পড়া। কিন্তু আমার তো টাকা নাই। লজ্জায় মেয়েকে মুখ দেখাতে পারি না।

জানা গেছে, গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামের কলগাছিয়া ইউনিয়নের মো.ইউসুফ হাওলাদারের মেয়ে। তিন বোন এক ভাইয়ের মধ্যে লিমা সবার ছোট। জন্ম থেকেই দুই পা দিয়ে হাটতে পারেনি লিমা। মা মাজেদা বেগম ও মেঝ বোন সাবিনাকে সঙ্গী করে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছেন। শারীরিক অক্ষমতা থামিয়ে রাখতে পারেনি। দুই হাতে ভর করে নিজেকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্প তার।

এদিকে খারিজ্জমা ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজ ৯১.৯৫ শিক্ষার্থী এইচএইসসিতে পাশ করে উপজেলা পর্যায় শীর্ষে রয়েছে। এবছর কলেজটি থেকে ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬০ সব বিষয় পাশ করেছে।

লিমার বিষয় জানাতে চাইলে খারিজ্জমা কলেজের অধ্যক্ষ আফরো বেগম বলেন, লিমা গরীব, মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী ছাত্রী। আমরা বিভিন্ন সময় ওর জন্য সহযোগিতা করেছি। আনন্দের বিষয় লিমা পাশ করেছে। ওর স্বপ্ন পূরণ হলে আমরাও খুশি হবো।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি