শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশি রাষ্ট্রদূতদের আমাদের অর্থনৈতিক বিষয়গুলোতে জোর দিতে, বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


বাংলাদেশি রাষ্ট্রদূতদের আমাদের অর্থনৈতিক বিষয়গুলোতে জোর দিতে, বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইউরোপে বাংলাদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াবলীতে আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক কূটনৈতিক বিষয়ের বাইরেও আমাদের অর্থনৈতিক বিষয়গুলোতে জোর দিতে হবে।

শনিবার লন্ডনে আয়োজিত দূত সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কিভাবে আমাদের বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো যায় এবং বিদেশি বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলোতে দক্ষ জনশক্তি রফতানি করা যায় সেই বিষয়ে আমাদের সুযোগ খুঁজে দেখতে হবে। বাংলাদেশে এখন দক্ষ তরুণ প্রজন্ম আছে যারা বিশ্ব বাজারে কাজ করার জন্য যোগ্য।

তিনি আরও বলেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে আমরা ৮ শতাংশের ওপর জিডিপি নির্ধারণ করেছি। আগামী অর্থবছরে এর হার ৮.১২ শতাংশ করার লক্ষ্য আমাদের। একইসঙ্গে ২০২০ সালের মধ্যে মাথাপিছু আয় হবে ২ হাজার মার্কিন ডলার। দূতদেরও তিনি এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার তাগিদ দেন।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি