মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিরাট কোহলির ইনস্টাগ্রামে প্রতি পোস্টে আয় ১ কোটি ৬৫ লাখ টাকা


বিরাট কোহলির ইনস্টাগ্রামে প্রতি পোস্টে আয় ১ কোটি ৬৫ লাখ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৯

স্পোর্টস ডেস্ক:
ইনস্টাগ্রামে প্রতিদিনই ফলোয়ারের সংখ্যা বাড়ছে বিরাট কোহলির। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রিচ লিস্টের প্রথম ১০-এ রয়েছেন তিনি। ২২ গজের বাইরে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তার ছবি হটকেকের মতো বিক্রি হয়। শুনলে অবাক হবেন, ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়কের একটি পোস্টের মূল্য ১ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আনুমানিক ১ কোটি ৬৬ লাখ টাকা।

শুধু মাঠে ব্যাট হাতে কেরামতি দেখিয়ে নয়, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা আয় করছেন বিরাট। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট ভ্যালুও বাড়ছে। এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যানের ফলোয়ার হলো ৩৮ দশমিক ২ মিলিয়ন।

২০১৯-এ ইনস্টাগ্রামে ক্রীড়াবিদ হিসেবে বিশ্বে রিচ লিস্টে ৯ নম্বরে রয়েছেন কোহলি। এক নম্বরে রয়েছেন ফুটবল মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বছর সেই তালিকার দুই ও তিনে রয়েছেন ব্রাজিলীয় পোস্টারবয় নেইমার এবং আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি