সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেঙ্গুতে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবীর স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত ফিরোজের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। হলের ৪১৪ নং রুমে থাকতেন।
জানা যায়, গত ১৮ই জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি