সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশকে হারিয়ে স্মরণীয় বিদায় মালিঙ্গার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। আর প্রত্যাশিত বিজয় উপহার দিয়েই দলের তারকা বোলার লাসিথ মালিঙ্গাকে তৃপ্ত বিদায় সম্ভাষণ জানালো লঙ্কানরা। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে ২২৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। আর তাতে করে ৯১ রানের বিশাল পরাজয় জো হার দিয়ে সিরিজ শুরু করল সাকিব বিহীন বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারেই মালিঙ্গার বলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই আউট হন তিনি। এরপর সৌম্য, মিথুন ও মাহমুদউল্লাহও অধিনায়কের সঙ্গী হলে, মাত্র ৩৯ রানেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এ দুই জন মিলে গড়ে তুলেন ১১১ রানের জুটি। ব্যক্তিগত ৬০ রানের ইনিংস শেষে দলীয় ১৫০ রানের মাথায় আউট হন সাব্বির।

সাব্বির আউট হওয়ার পর আবারও বিপর্যয়ে পরে বাংলাদেশ। এরপর আবারও তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে টাইগারদের ব্যাটিং। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মুশফিক। বিদায়ী ম্যাচে দুই উইকেট তুলে নেন মালিঙ্গা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার শতকে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে শফিউল ৩টি ও মুস্তাফিজ ২টি উইকেট শিকার করেন।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি