শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের ১ জনের মরদেহ উদ্ধার


সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের ১ জনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের মধ্যে আকাশ (১৮) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার পাগলার মোড়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা। তিনি রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লিটন আহমেদ দৈনিক জাগরণকে জানান, সকাল ১১টার দিকে আকাশ নামে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আরো দুই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ, শনিবার (২৭ জুলাই) সাভারে ঘুরতে এসে ধলেশ্বরী নদীতে গোলস করতে নেমে আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এসময় আহত অবস্থায় আরো এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি