রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিপিএলের উদ্বোধন ৩ ডিসেম্বর, খেলা শুরু ৬ই ডিসেম্বর


বিপিএলের উদ্বোধন ৩ ডিসেম্বর, খেলা শুরু ৬ই ডিসেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরটি মাঠে গড়িয়েছে চলতি বছরের জানুয়ারিতে। তখনই সম্ভাবনা তৈরি হয় একই বছরে বিপিএলের দুই আসর হওয়ার। সে সম্ভাবনাই সত্যি হতে যাচ্ছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সপ্তম আসরের দিনক্ষণ। বিপিএলের সপ্তম আসর শুরু হচ্ছে আগামী ৬ই ডিসেম্বর। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ৩রা ডিসেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পর ২ দিন বিরতি দিয়ে ৬ই ডিসেম্বর মাঠে গড়াবে খেলা।

গতকাল বোর্ডের সভা শেষে এসব তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচকদের স্বপদে বহাল রাখা, নতুন বোলিং কোচ নিয়োগ দেয়া, বিপিএলের দিনক্ষণ চুড়ান্ত করাসহ আরও নানান বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি। জানিয়েছেন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে আরও উন্নত করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করবে বিসিবি।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি