বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আলাদা হলো রাবেয়া ও রোকেয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

৩৩ ঘণ্টার অস্ত্রোপচারের পর শিশু রাবেয়া ও রোকেয়ার জোড়া লাগানো মাথা আলাদা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মাথা জোড়া লাগানো জমজ বাচ্চাদের পৃথক করার অপারেশন শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বদান্যতায় পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ৩ বছর ১৫ দিন বয়সের এই দুই শিশু ২০১৭ সাল থেকেই সামগ্রিক সহায়তা পেয়ে আসছিল। হাঙ্গেরি সরকারের মাধ্যমে ‘অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল’ নামক সংগঠনও সক্রিয় সহায়তা করেছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন অস্ত্রোপচারে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি