ডেস্ক রিপোর্টঃ
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা দেখতে গিয়ে এ দাবি জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ টেস্ট করার রিএজেন্ট ও কিটের অভাব হবে না। এরইমধ্যে ওষুধ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬-১৭শ’ বলে জানান তিনি। তবে ডেঙ্গুতে কতজন মারা গেছেন তার সঠিক হিসেব দিতে পারেনি স্বাস্থ্যমন্ত্রী।
সারাদেশের হালনাগাদ তথ্য নিয়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার রোগীর সংখ্যা জানানোর কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদনা : তানজিনা রুমকী























































