শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী


ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা দেখতে গিয়ে এ দাবি জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ টেস্ট করার রিএজেন্ট ও কিটের অভাব হবে না। এরইমধ্যে ওষুধ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬-১৭শ’ বলে জানান তিনি। তবে ডেঙ্গুতে কতজন মারা গেছেন তার সঠিক হিসেব দিতে পারেনি স্বাস্থ্যমন্ত্রী।

সারাদেশের হালনাগাদ তথ্য নিয়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার রোগীর সংখ্যা জানানোর কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি