মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে ৫ বছর ধরে ভাঙ্গা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে শংকুচাইল পর্যন্ত সড়কটির রাজাপুর রেল স্টেশনের পাশে একটি সেতু ৫ বছর ধরে ভেঙ্গে আছে। প্রতিদিন ওই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। কিন্তু ভোক্তভোগীদেও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সেতুটি সংস্কার করা হচ্ছেনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনের পাশ থেকে উপজেলা সদর আসার সড়কটির রাজাপুর এলাকায় সেতুটির মাঝখানের অংশ দীর্ঘদিন ধরে ভেঙ্গে আছে। এই সড়ক দিয়ে চলাচলরত গাড়িগুলি ব্রীজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। স্থানীয় রাজাপুর গ্রামের শাহআলম জানান, ৫ বছর পূর্বে ব্রীজের মাঝামাঝি স্থানেসর্বপ্রথমে ভাঙন দেখাদেয়। ধীরে ধীরে সেটিবড় হতে থাকে। এক পর্যায়ে ওই ব্রীজটি দিয়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৮ সালের প্রথম দিকে লাকসাম-আখাউড়া রেলওয়ের ডাবল লাইনের কাজের ঠিকাদার কর্তৃপক্ষ তাদের মালামাল পরিবহনের সুবিধার্থে ভাঙ্গা অংশে স্টিলের পাত দেয়। এতে পুনরায় ওই সড়কে গাড়ী চলাচল শুরু হয়।

বর্তমানে ব্রীজের উপর স্টিলের নড়বরেপাতগুলোর উপর দিয়েই চলাচল করচেবিভিন্ন যানবাহন।ফলে যে কোন সময় ব্রীজটিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ওই সড়কে সিএনজি চালক আবুল কালাম জানান, বুড়িচং থেকে শংকুচাইল পর্যন্ত ওই সড়কটিতে প্রতিদিন সহ¯্রাধিক সিএনজি, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক্টর, মোটরসাইকেলে করেন হাজার-হাজার মানুষ চলাচল করে। ওই ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারনে গাড়ী চলাচলে সমস্যা হচ্ছে। ওই সড়কে চলাচলরত ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে রাজাপুর ইউনিয়নের চড়ানল, হায়দ্রাবাদ, পাঁচোড়া, নবীয়াবাদ, শংকুচাইল, ঘিলাতলা, দক্ষিন গ্রাম, উত্তর গ্রামসহ বিভিন্ন এলাকার হাজারো লোকজন উপজেলা সদরে যাতায়ত করেন। ব্রীজটি ভাঙ্গা থাকার কারনে যাতায়তে সমস্যা হচ্ছে। তাই আমরা দ্রুত ব্রীজটি সংস্কারের দাবী জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন বলেন, ব্রীজটির জন্য বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে নতুন ব্রীজ নির্মান কাজ শুরু করবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি