শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গোমতী নদী থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা গোমতি নদীর ব্রিজের নিচ থেকে শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু (৭৪) নামের বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ব্রিজ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে কুমিল্লার বানাসুয়া এলাকার গোমতি নদীর ব্রিজের নিচের পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে ছত্রখিল ফাঁড়ির পুলিশ।

নিহত শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বিচিতলা গ্রামের ভারত চন্দ্র চাকমার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তিনি তাঁর এক ভক্তের বাসায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হিন্দু , বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি বাবু অশোক বড়ুয়া জানান, হয়তো তিনি পড়ে মারা গেছেন। অন্য কিছু হলে তার সাথে থাকা টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া যেতো না।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, তিনি হয়তো পড়ে গিয়ে পাথরে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। তার কোমড়ের ব্যাগে ১ লক্ষ ৭০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া গেছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি