শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


 চান্দিনায় ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৫ আগস্ট  রাত ৮ টায় সময় কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চান্দিনা উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত তপন চন্দ্র শীলের ছেলে রুমন চন্দ্র শীলকে (২৩) আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী কুমিল্লা জেলার চান্দিনা থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি