শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির ২৮টি বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে ঝুঁকিপূর্ণ ভাবে চলছে পাঠদান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনে পাঠদান করা হয়। গত সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ডাকখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মিত না হওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পরিত্যক্ত ভবনেই ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চাঁদগাঁও, বারপাড়া পশ্চিম, খানেবাড়ি, হাসনাবাদ কান্দারগাঁও, নন্দনপুর, জাফরাবাদ, দৌলতপুর, ভবানীপুর, উজিয়ারা, নয়ানগর, আটিপাড়া, হাটখোলা, মোহাম্মদপুর দক্ষিণ, তিনপাড়া, নৈয়ার, চক্রতলা, নোয়াগাঁও, দৈয়াপাড়া, ওলানপাড়া প্রকাশ, খোশকান্দি ও ডাকখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এবং চশই, মারুকা পূর্ব, কল্যাণপুর, টামটা, চরগোয়ালী, তিনচিটা ও রাঙাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি