সাকিব আল হেলাল:
শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবায় উৎসাহ প্রদান ও স্বাস্থ্যই সকল সুখের মূল -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের ঐতিহ্যবাহী আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীরা চিকিৎসক সেঁজে ছাত্রছাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।
ক্ষুদে চিকিৎসকেরা বিভিন্ন বয়সের শিশুদের স্বাস্থ্য পরীক্ষাসহ শিশুর ওজন পরিমাপ করা,শিশুর উচ্চতা পরিমাপ করা,শিশুর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করা, সুষম খাদ্য গ্রহণে পরামর্শ প্রদান সহ স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকাল ৪টা পর্যন্ত চলবে এ চিকিৎসা সেবা চলবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।।


















































