স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লালমাই উপজেলায় তিশা ট্রান্সপোর্ট এর চাপাঁয় সিএনজি অটোরিক্সার চালকসহ ৮ যাত্রী নিহতের ঘটনায় বাস
চালক রাসেল আহমেদকে (২৯) গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে কুমিল্লা নগরীর হাউজিং এষ্টেটে হাইওয়ে পুলিশের প্রধাণ কার্যালয়ে হাইওয়ে পুলিশ সুপার
মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম। প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেন। পলাতক আসামী তিশা ট্রান্সর্পোটের
চালক রাসেল আহমদকে রবিবার দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রাসেল আহমেদ নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার সুরহলী গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট বাগমারা এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে বাসের চাপাঁয় ৮ জন নিহত হয়।
নিহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিলেন। উক্ত দুর্ঘটনা পর নিহতের পরিবার বাসের ড্রাইভার এবং হেলপারকে আসামী
করে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপেক্ষিতে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান
পরিচালনা করে চালককে গ্রেফতার করে।


















































