শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প একনেকে অনুমোদন


সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প একনেকে অনুমোদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর উত্তরায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৪৯৪ কোটি ৪ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী জানান, এই ১২টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৫ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭৮ কোটি টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি