শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বরুড়ার কাজী মিজানকে ঢাকা ক্যান্টনমেন্ট থানার মামলায় গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ


কুমিল্লার বরুড়ার কাজী মিজানকে ঢাকা ক্যান্টনমেন্ট থানার মামলায় গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৯

স্টফ রিপোর্টার:

ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ২০১৮ সালে সড়ক দূর্ঘটনার মামলা কাজী মিজানকে গ্রেপ্তার করেন বরুড়া থানা পুলিশ।

সূত্র থেকে জানা যায়, সে সময় ঢাকার বাসা থেকে ঢেকে নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার একই এলাকার শাজাহানকে মটরসাইকেলে নিয়ে বের বেপরোয়া ভাবে চালালে রাতের অন্ধকারে শাজাহান বাইক থেকে চিটকে পড়ে গেলেও মিজান তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনায় শাজাহানের মৃত্যু হয়। তারপর থেকে মিজান দীর্ঘদিন পলাতক ছিলেন।পরে এ ঘটনায় ২০১৮ সালে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়।

মঙ্গলবার(২৭ আগষ্ট) বরুড়া থানার এস আই সত্যজিৎ সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। উল্লেখ্য, ২০১৮ সালে এ বিষয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়।

শাহাজাহান কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের কাজী ছিদ্দিকুর রহমানে বড় ছেলে।

এ বিষয়ে বরুড়ার থানার উপ-পরিদর্শক(এস আই) সত্যজিৎ মিজানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি