শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী


১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

তিনি দেশের প্রধানমন্ত্রী। অথচ সাধারণ রোগীর মতোই দশ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

প্রসঙ্গত, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে এই হাসপাতালেই একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন শেখ হাসিনা।

এ ছাড়া গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি আগে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি