শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৯

 

স্টাফ রিপোর্টারঃ

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজে ‘রতনপুর বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ’ কর্তৃক আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ভূঁইয়া। বিজয়করা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বারেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মহিবুল আলম মজমুদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মো. বেলাল হোসেন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. আবুল কাশেম মোল্লা, সহ-সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, শংকর মজুমদার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি