স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপিতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মান্দ্রা বাজারের এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ শতাধিক নতুন পুরাতন ভুক্তভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।
এতে জোড্ডা পশ্চিম ইউপির চেয়ারম্যান মাসুদ রানা ভূইয়ার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক,উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কাশেম মজুমদার, ইউপি আওয়ামীলীগের আহবায়ক হারুন চৌধুরীযুগ্ম আহবায়ক, নাছির উদ্দীন মানিক শহীদ আলম ভূট্টো, ইউছুপ আলী, ছাত্রলীগ সভাপতি বাকের হোসেন প্রমূখ।


















































