মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎ লাইনম্যান নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৯

সেলিম চৌধুরী হীরা:
লাকসামে বিদ্যুৎ এর খুঁটিতে উঠে কাজ করার সময় ছায়েদুর (২৬) নামের এক বিদ্যুৎ লাইন ম্যান নিহত হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল উপজেলার ৩ নং কান্দিরপাড় ইউপি’র হামিরাবাঘ গ্রামে৷

জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া শেখ গ্রামের শেখ আবদুল মালেকের ছেলে শেখ ছায়েদুর (২৬) বিদ্যুৎ এর লাইনের সমস্যা জনিত কারনে পিলারে উঠে মেরামত করা কালে বৈদ্যুতিক শট লেগে নিচে পড়ে মারা যায়৷

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ৪ এর প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাইন ম্যান লাইন মেরামত কালে অসর্তকতা বসত বিদুৎ খুঁটিতে শট লেগে মারা গেছে৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি